স্বাগতম
বয়েজ ”ক” ইউনিট ১১৩তম ঢাকা জেলা রোভার গ্রুপ চার্টার নং- ১২৬৪/৯৯ তারিখ: ১৮ মে ১৯৯৯ খৃষ্টাব্দ
বয়েজ ”খ” ইউনিট ৫৩১তম ঢাকা জেলা রোভার গ্রুপ চার্টার নং- ১২৬৪/৯৯ তারিখ: ০৮ জানুয়ারি ২০২৫ খৃষ্টাব্দ
গার্লস ইউনিট ২৭৮তম ঢাকা জেলা রোভার গ্রুপ চার্টার নং- ২৭৯০/১৬ তারিখ: ২৪ এপ্রিল ২০১৬ খৃষ্টাব্দ

ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপ ১৯৯৯ সালে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের ১১৩ তম গ্রুপ হিসেবে রেজিস্ট্রেশন লাভ করে।

শুরুতে এ গ্রুপের অবস্থান ছিলো ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার পূর্ব আগানগরে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রোভার স্কাউট বয়সী যুবাদের নিয়ে গ্রুপটির যাত্রা শুরু হয়। সে সময়ে নানান পেশায় নিয়োজিত রোভার বয়সী যুবকদের সমন্বয়ে গিঠতি এ গ্রুপটি রোভার স্কাউটের নিয়মিত কার্যক্রম ছাড়াও আগানগর ও জিঞ্জিরা এলাকায় নানা ধরণের সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করে সুনাম কুড়িয়েছিলো।

পরবর্তীতে গ্রুপটির অবস্থান পরিবর্তিত হয়ে প্রথমে মিরপুরে স্থানান্তরিত হয়। সে সময়ে (২০১৪-২০২১) গ্রুপের বিশেষ বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য বেগুনটিলা এলাকায় আরো একটি রোভার ডেন ছিলো। পরবর্তীতে গ্রুপটি ধানমন্ডি এলাকার (বর্তমানে কলাবাগান থানা এলাকায়) হাতিরপুলে স্থানান্তরিত হয়।

২০০৮ সালে গ্রুপে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ২০১৫ সালের দিকে গার্ল-ইন-রোভার গ্রুপ গঠণের প্রক্রিয়া শুরু করে ২০১৬ সালে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের ২৭৮ তম গ্রুপ হিসেবে গার্ল-ইন-রোভার ইউনিট রেজিস্ট্রেশন লাভ করে।

২০২৫ সালে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার থেকে ৫১৩ তম ইউনিট হিসেবে ছেলেদের জন্য “খ”ইউনিট নামে আরেকটি ইউনিট রেজিস্ট্রেশন লাভ করে।

ক্যাম্পিং সমাজসেবা দক্ষতা উন্নয়ন

রোভার মটো: সেবা

গ্রুপ কমিটি
Secretary
প্রফেসর সাহিদ আকতার হোসেন
উপদেষ্টা
Member
মোহাম্মদ ফরিদ উদ্দীন
উপদেষ্টা
Chairman
নুরুল্লাহ মাসুম
সভাপতি
Secretary
কমান্ডার হাসান জামান খান
সিনিয়র সহ-সভাপতি
Member
মোঃ মোশাররফ হোসেন
সহ-সভাপতি
Member2
মোঃ খায়রুল বাশার
কোষাধ্যক্ষ
Member2
ফরহাদ হোসেন
সম্পাদক
Member3
এ এস এম নাফিস খান
গ্রুপ স্কাউট লিডার
Member2
ড. ঈসা মোহাম্মদ
সদস্য
Member2
শুকুর মোহাম্মদ
সদস্য
Member3
মো. ইফতেখার আলম
সদস্য
Member2
শহীদ ইমাম
সদস্য
Member2
রেজওয়ানুল হক মেহেদী
সদস্য
Member3
কাজী ফারহানা সোমা
সদস্য
Member2
মোঃ সিয়াম রাফি
সিনিয়র রোভার মেট
Member2
মাহফুজা সরকার
সিনিয়র রোভার মেট
Member3
হৃদয় সেন
সিনিয়র রোভার মেট

সাবেক গ্রুপ সভাপতিগণ

Member2
নুরুল্লাহ মাসুম
১৯৯৯-২০০০
Member2
মোহাম্মদ ফরিদ উদ্দীন
২০২০-২০২৩
Member3
ড. ঈসা মোহাম্মদ
২০২৪-২০২৫

সাবেক গ্রুপ সম্পাদকগণ

Member2
শুকুর মোহাম্মদ
১৯৯৯-২০০৮
Member2
ড. ঈসা মোহাম্মদ
২০০৮-২০১৮
Member3
ফরহাদ হোসেন
২০১৮-২০২৩
Member3
মো. খায়রুল বাশার
২০২৪-২০২৫

গ্রুপ কমিটি গ্রুপের নীতি নির্ধারণ ও সার্বিক তত্ত্বাবধানে কাজ করে।

গ্রুপ স্কাউটার্স কাউন্সিল
Council Chair
এ এস এম নাফিস খান
সভাপতি
Council member
ফরহাদ হোসেন
সম্পাদক
Council member
মো. খায়রুল বাশার
সদস্য
Council Chair
নাসরিন ফেরদৌস মিলকী
সদস্য
Council member
ডা. জোসেফা এলিজাবেথ
সদস্য
Council member
ফারহানা সাথী
সদস্য
Council Chair
শাকিল আহমেদ
সদস্য
Council member
শুকুর মোহাম্মদ
সদস্য

স্কাউটার্স কাউন্সিল গ্রুপের প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে

সিনিয়র রোভার মেটগণ

সিনিয়র রোভার মেটরা গ্রুপের অভিজ্ঞ সদস্য, যারা রোভারদের দিকনির্দেশনা দিয়ে থাকেন।

আমাদের সম্পর্কে

১৯৯৯ খ্রিস্টাব্দের ১৮ মে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ১২৬৪ নম্বর চার্টার বলে ১১৩তম ঢাকা জেলা রোভার গ্রুপ হিসেবে নিবন্ধিত হয় ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপ। শুরুতে গ্রুপের অবস্থান ছিলো ঢাকা জেলার কেরানীগঞ্জে। পরবর্তীতে অবস্থান হয় ধানমন্ডি থানার হাতিরপুল এলাকায়, যা এখন কলাবাগান থানার অন্তর্ভুক্ত। গ্রুপের প্রথম সম্পাদক ছিলেন স্কাউটার শুকুর মোহাম্মদ। পরবর্তীতে গ্রুপ সম্পাদকের দায়িত্ব পালন করেন যথাক্রমে স্কাউটার ঈসা মোহাম্মদ এবং স্কাউটার ফরহাদ হোসেন, পিআরএস এবং স্কাউটার মো. খায়রুল বাশার। স্কাউটার ঈসা মোহাম্মদ গ্রুপ সম্পাদকের দায়িত্ব পালনকালেই সম্পন্ন করেন স্কাউটিং বিষয়ক এম.ফিল এবং পি.এইচ.ডি থিসিস এবং ‘ডক্টর’ উপাধী লেখার গৌরব অর্জন করেন। দুই বছর গ্রুপের সম্পাদকের দায়িত্ব পালন করে স্কাউটার মো. খায়রুল বাশার বর্তমানে গ্রুপের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৬ খ্রিস্টাব্দের ২৪ মে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ২৭৯০ নম্বর চার্টার বলে ২৭৮তম ঢাকা জেলা রোভার গ্রুপ হিসেবে নিবন্ধিত হয় ইউনিভার্সাল ওপেন রোভার গ্রুপের গার্ল-ইন রোভার ইউনিট। নিবন্ধনকালে গার্ল-ইন রোভার ইউনিটের দায়িত্বে ছিলেন স্কাউটার শাহ তৃষাণ আরা পপি। পরবর্তীতে দায়িত্ব পালন করেন স্কাউটার নারজিমা জেসমিন। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন স্কাউটার ফাহমিদা নাহার তুলি। গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল্লাহ মাসুম, এলটি দীর্ঘ ২০ বছর সভাপতির দায়িত্ব পালন শেষে ২০২০ সালে সভাপতি মনোনীত হন স্কাউটার মোহাম্মদ ফরিদ উদ্দীন। তিনি ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে ঢাকা জেলা রোভারের নির্বাহী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২৪-২০২৫ সময়ের জন্য গ্রুপের সভাপতির দায়িত্বে রয়েছেন স্কাউটার ড. ঈসা মোহাম্মদ। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত গ্রুপ কাউন্সিলে পুনরায় গ্রুপের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন স্কাউটার নুরুল্লাহ মাসুম, এলটি। গ্রুপ সম্পাদকের দায়িত্ব পুনরায় গ্রহণ করেন স্কাউটার ফরহাদ হোসেন, এএলটি। প্রথমবারের মতো গ্রুপ স্কাউটার হিসেবে দায়িতআব গ্রহণ করেন স্কাউটার এ এস এম নাফিস খান

দেশের অন্যান্য রোভার গ্রুপ থেকে একটু ভিন্নভাবে যাত্রা শুরু করেছিলো ইউনিভার্সাল। রোভারিং-এর বয়সসীমা ১৭+ থেকে ২৫ বছর এবং এই বয়সী যুবাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সুস্পষ্টভাবে কোন নির্দেশনা না থাকায় ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপের প্রথম ১২জন রোভারের মধ্যে ১১জনই ছিলো কর্মজীবী তরুন-যুবা। উদ্দেশ্য ছিলো কর্মজীবী তরুণ-যুবাদের স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ত করে তাদের আত্মোন্নয়নে সহায়তা করা। তখন কেবল সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালনকারী রোভার তারেক রহমানই ছিলো পিএস অ্যাওয়ার্ড অর্জনকারী স্কাউট এবং কলেজ ছাত্র। পরবর্তীতে অবশ্য আমরা এই ধারা ধরে রাখেত পারিনি। সদস্য সংগ্রহের জন্য আমাদের ভরসার স্থল হয়ে ওঠে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।

আমাদের দেশে ওপেন রোভার স্কাউট গ্রুপ পরিচালনা করা কতটা কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ, তা কেবল ভুক্তভুগীরাই জানেন। গ্রুপে সদস্য সংগ্রহ করা যতটা না কষ্টকর, তার চেয়ে বেশী কষ্টকর হচ্ছে তাদের গ্রুপে ধরে রাখা। এক্ষেত্রে তহবিল একটা মুখ্য বিষয় বটে। কলেজ-বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপগুলোর তহবিল গঠনের একটা প্রক্রিয়া রয়েছে, সেখানে রোভারগণ আর্থিক সহায়তা পেয়ে থাকে। ওপেন গ্রুপের তহবিল গঠিত হয় গ্রুপ কমিটির সদস্য এবং রোভারদের নিজেদের অর্থ জোগানের মধ্য দিয়ে। গ্রুপ কমিটির সদস্যগণের ভুমিকা সবসময় সমান থাকে না। পুরো দায়িত্বটাই এসে পড়ে সভাপতি ও সম্পাদকের ওপর। তারপরও যখন একজন রোভার সুযোগ পায়, গ্রুপ পরিবর্তন করে। নতুন করে খুঁজতে হয় গ্রুপের জন্য রোভার সদস্য। এতটা ধকল কাটিয়ে ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপ ২৫টি বছর অতিক্রম করতে পেরেছে- এটাই আমাদের সফলতা।

একটি ওপেন রোভার স্কাউট গ্রুপ পরিচালনায় গ্রুপ কমিটির সদস্যবৃন্দ এবং রোভার স্কাউটরা স্বীয় অর্থ ব্যয় করে সকল প্রকার সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে। পাশাপাশি রোভার স্কাউটদের জন্য আয়োজিত জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে রোভার মুটে অংশগ্রহণ ও সেবা প্রদান করা ছাড়াও স্কাউটদের জন্য আয়োজিত জাম্বুরিতে সেবাদান করে থাকে। এছাড়াও পবিত্র হজ পালনেচ্ছুদের জন্য হাজীক্যাম্পে নিয়মিত সেবা প্রদান করে থাকে। যে কোন জাতীয় দুর্যোগে রোভার স্কাউটগণ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ে সর্বাগ্রে সেবার জন্য এগিয়ে আসে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণে রোভার স্কাউটরা অগ্রণী ভূমিকা পালন করে সর্বস্তরের জনগণের প্রশংসা অর্জন করেছে। সারা বছর মুমূর্ষ রোগীর সেবায় রক্তদান কর্মসূচীতেও রোভার স্কাউটরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। “সেবা”- মূলমন্ত্রে দীক্ষিত ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউটগণ (ছেলে ও মেয়ে উভয়েই) সর্বদা নিজেদের সমর্পিত করে রেখেছে।

পৃথিবীকে যেমনটি পেয়েছো তার থেকে আরো একটু ভালোকরার চেষ্টা করে যাও -ব্যাডেন পাওয়েল

আমাদের কার্যক্রম
জেলা, রিজিওনাল ও ন্যাশনাল রোভার মুট:
গ্রুপ ক্যাম্প:
রক্তদান শিবির:
ট্রেকিং ও অ্যাডভেঞ্চার:
ডিজিটাল স্কিল ওয়ার্কশপ:
পরিবেশ সচেতনতা অভিযান:
হজ ক্যাম্পে সেবাদান:
সমাজসেবা কার্যক্রম :

আসন্ন ইভেন্ট

যোগাযোগ করুন

ঠিকানা:
৯/৩৫-এ, ইস্টার্ন প্লাজা (নবম তলা) বীর উত্তম সিআর দত্ত রোড হাতিরপুল, ঢাকা-১২০৫, বাংলাদেশ

ফোন:
01937590930
01722557421
01718709009

ইমেইল:
Kabyolok@gmail.com

ফেসবুক: universalorsg


দ্রুত বার্তা পাঠান